১০ জুন ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য বাংলাদেশের

মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৬:০৯

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বাংলাদেশের হয়ে হাফসেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর দলে ফিরে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে দলের সংগ্রহ বড় করেন মোসাদ্দেক।

ইনিংসের শুরুতে সাবধানী ব্যাটিং করলেও দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে স্বাগতিকরা। ওপেনার তানজিদ তামিম ৭টি চার ও ১টি ছক্কায় ফিফটি তুলে নিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন। তবে মিডল অর্ডারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ব্যাটার দ্রুত ফিরলেও শেষ দিকে ইনিংস সামাল দেন মোসাদ্দেক হোসেন। তিনি ৮৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

শেষ উইকেট জুটিতে তাসকিন আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ ৪৫ রান যোগ করেন মোসাদ্দেক।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি উইকেট নেন। এছাড়া ম্যাট রেনশ ২টি এবং বার্টলেট ও স্কট একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন