পশ্চিমাদের ‘জলদস্যু’ বললেন রুশ রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ২২:১৭
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থানের জন্য পশ্চিমা দেশগুলোকে ‘জলদস্যুর’ সঙ্গে তুলনা করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলে তিনি বলেন, ‘কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করছে।’
রাষ্ট্রদূত আরো বলেন, ‘জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, কিন্তু পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার (নিষেধাজ্ঞা) আড়ালে লুকানোর চেষ্টা করছে।’
জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, ‘ইরানের ওপর দায়ভার এমনভাবে চাপানোর একটি চেষ্টা চলছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা করেছে।’
এদিকে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ‘যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।
এদিকে বার্তা সংস্থা সিএনএন বলছে, শিপিং বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যাপলার জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো একটি পূর্ণ এলএনজি ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ এই প্রণালি অতিক্রম করেছে।
‘মুবারাজ’ নামের ট্যাংকারটি ঠিক কবে প্রণালিটি পার হয়েছে, তা স্পষ্ট করে না বললেও সংস্থাটি ধারণা করছে, ট্যাংকারটি তার সিগন্যাল বন্ধ রেখে গোপনে এই প্রণালি পারাপার করেছে। পরে ভারতের দক্ষিণ উপকূলের কাছে পুনরায় সিগন্যাল চালু করে। যদিও সামগ্রিকভাবে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো সীমিত রয়েছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
