২১ জুন ২০২৬, রবিবার, ১৫:৩১

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

মতিঝিলে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মতিঝিলে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭

রাজধানীর মতিঝিলে গ্রিনল্যান্ড আবাসিক হোটেলে ইমরান (৩৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ইমরান খুলনা জেলার খানজাহান আলী উপজেলার মৃত জলিল মোড়লের ছেলে।

বুধবার (০৮) সকালে এ ঘটনা ঘটে। হোটেলবয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে সকাল ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হোটেলবয় জাহিদ বলেন, ইমরান মঙ্গলবার হোটেলে উঠেছিলেন। বুধবার সকালে তিনি হোটেলের সিঁড়িতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন