শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৪:২৯
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতার পর তিনি প্রধানমন্ত্রী হন।
৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (তিনি বেশি পরিচিত ‘বালেন’ নামে) একজন রাজনৈতিক বহিরাগত। তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেবেন, যার প্রধান চ্যালেঞ্জ হবে, নেপালের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অসন্তোষ মোকাবিলা করা। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এসব দলকে দায়ী করেন।
শাহ কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেছেন, তবে তার পরিবার নেপালের ভারত সীমান্তবর্তী হিন্দুপ্রধান তরাই অঞ্চলের বাসিন্দা। নেপালের সমাজে ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের বড় প্রভাব রয়েছে।
দেশটির ৮০ শতাংশের বেশি মানুষ হিন্দু। তারা অনেক সময় শুভ সময় দেখে নতুন কাজ শুরু করা, বিয়ে করা বা ধর্মীয় আচার পালন করে।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেলের সামনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে হিন্দু রীতি অনুযায়ী শঙ্খনাদ, হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামাদের ধর্মীয় মন্ত্রপাঠ অন্তর্ভুক্ত ছিল। শাহ কর্মকর্তাদের এবং কূটনীতিকদের উপস্থিতিতে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নেন।
বালেন্দ্র শাহ একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তিনি কাঠমান্ডুর মেয়র হওয়ার আগে একজন র্যাপ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ৩০ মিলিয়ন মানুষের দেশে সেপ্টেম্বরে সংঘটিত রক্তক্ষয়ী যুব-নেতৃত্বাধীন অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। যদিও তিনি সরাসরি বিক্ষোভে অংশ নেননি, শাহ প্রকাশ্যে জেনারেশন জেড প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে সংঘটিত জেন-জি আন্দোলন ছিল দুর্নীত, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এই আন্দোলন পরে সহিংস রূপ নেয়, যার ফলে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এরপর ৫ মার্চের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জয় করে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
