প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২৩:০৩
সচিবালয়ে টেলিফোনের তার চুরির ঘটনার পর এবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ল্যাপটপটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের ব্যবহৃত বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে মন্ত্রণালয়ের ১৬ তলা থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি চুরি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তরও রয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দুপুরে শাকিরুল ইসলাম খানের কক্ষে প্রবেশ করেন ইমামুল হাফিজ নাদিম। প্রায় পাঁচ মিনিট পর নিজ কক্ষে ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ভবনে বিদ্যুৎ ছিল না এবং কক্ষের বাইরে লোকজনের উপস্থিতিও ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়নি।
নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরা আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। সংশ্লিষ্টদের ধারণা, ওই ব্যাগেই চুরি হওয়া ল্যাপটপটি বহন করা হয়ে থাকতে পারে।
একাধিক সূত্র জানিয়েছে, ল্যাপটপটিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথি সংরক্ষিত থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, ভবনের ১৬ তলার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। তাদের মতে, গুরুত্বপূর্ণ দপ্তর এলাকায় সহজেই প্রবেশ করা যায় এবং প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।
তারা আরও বলেন, লিফট থেকে নেমেই কোনো কার্যকর নিরাপত্তা বলয় ছাড়াই করিডোরে প্রবেশ করা সম্ভব হয়, যা সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। তিনি জানান, পুরো ভবনের নিরাপত্তার দায়িত্বে মাত্র ২২ জন আনসার সদস্য রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় কম। তবে সীমিত জনবল নিয়েও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবি ট্রাম্পের
- • বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ট্রাম্পের ইরান চুক্তির ইঙ্গিত, কমল তেলের দাম
- • সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- • সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
