১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ

সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২২:২৪

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। নতুন বেতন কাঠামোর আওতায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হারও নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান বিশেষ সুবিধা বাতিল হবে। ফলে মোট বেতন বৃদ্ধির কার্যকর হার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা সুপারিশকৃত বেতন বৃদ্ধির ৫০ শতাংশ সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকর করা হবে। এরপরের অর্থবছরে বিভিন্ন ভাতা নতুন কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সে হিসেবে ২০২৮-২৯ অর্থবছর থেকে পূর্ণাঙ্গ বেতন-ভাতা কাঠামো কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হতে পারে।

তিনি আরও বলেন, বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হতে পারে। একই সঙ্গে ধাপে ধাপে বাস্তবায়নের কারণও ব্যাখ্যা করা হবে।

সূত্রের দাবি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের যে সুপারিশ করেছে, তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ফলে সেই সুপারিশ অনুসারেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন