বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৬:৪৬
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও খাতে কর, শুল্ক এবং ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিছু ভোগ্যপণ্য, আমদানিনির্ভর পণ্য ও বিলাসী সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপিত হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যেখানে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সামগ্রিক বাজেট ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য প্রায় ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।
যেসব পণ্যের দাম বাড়তে পারে:
সিগারেট ও নিকোটিনজাত পণ্য:
প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচ, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। এর ফলে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য মূল্যসীমা:
-
নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেট: ৬২ টাকা
-
মধ্যম স্তর: ৯২ টাকা
-
উচ্চ স্তর: ১৬০ টাকা
-
অতি-উচ্চ স্তর: ২১০ টাকা
অ্যালকোহল:
দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। এতে এ ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে।
কাজুবাদাম:
কাজুবাদাম আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ফলে আমদানিকৃত কাজুবাদামের বাজারদর বাড়তে পারে।
হিমায়িত মাছ:
উচ্চমূল্যের আমদানিকৃত হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে। এতে এসব মাছের খুচরা মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
রড ও নির্মাণসামগ্রী:
মাইল্ড স্টিল (এমএস) রডসহ সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ বাড়ানো হতে পারে। এর প্রভাব নির্মাণ খাতেও পড়তে পারে।
বিলাসী ও আমদানি পণ্য:
বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য, আমদানি করা উচ্চমূল্যের খাদ্যপণ্য এবং নতুন ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
আরও পড়ুন
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
