১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন

চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৫:১২

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান ও অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং এবং সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’ নামে প্রতিষ্ঠিত এই কেন্দ্র সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্যসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই ডাটা সেন্টারের মাধ্যমে বাংলাদেশ নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত হলো এবং তথ্য-উপাত্ত সংগ্রহের একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বিশেষ করে নাবিক, জেলে, শিপিং ও মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য এ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

ডাটা সেন্টার পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, জনগণের কল্যাণে এই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ প্রযুক্তিগত উন্নয়নে আরও একধাপ এগিয়ে যাবে।

প্রতিফলন/জাআর

আরও পড়ুন