শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৪:৪৭
আগামী বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার বাজারে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ানোর লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রস্তাবের বিষয়ে দ্রুত কাজ করতে সম্মত হয়েছে রুশ কর্তৃপক্ষ। শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। উভয়পক্ষই মনে করছে, দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্ভাবনার তুলনায় বর্তমান লেনদেন অনেক কম।
এ সময় রাশিয়ার বাজারে বাংলাদেশি তৈরি পোশাক ও ওষুধ রপ্তানির সম্ভাবনার বিষয়েও গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া প্রযুক্তিখাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করতে রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আরও পড়ুন
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
