২১ জুন ২০২৬, রবিবার, ১৫:২৯

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

দেশে ঢুকেছে জ্বালানি ভর্তি আরও ৪ জাহাজ

দেশে ঢুকেছে জ্বালানি ভর্তি আরও ৪ জাহাজ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ২২:০৪

দেশে জ্বালানি সরবরাহ জোরদার করতে ডিজেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী আরও চারটি জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরও একটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়েছে চীনের পতাকাবাহী ‘এমটি ইউয়ান জিং হে’ জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। 

এছাড়া, এলএনজি ও এলপিজিবাহী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার (০৪ এপ্রিল) নাগাদ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজটি ইতোমধ্যে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন