হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০১:১৫
হরমুজ প্রণালিতে টহলরত অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে ইরান এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনার পাল্টা জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গত রাতে হরমুজ প্রণালির আকাশে টহল চলাকালে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে।
তিনি জানান, ঘটনাটিতে দুই মার্কিন পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন এবং তারা কোনো আঘাত পাননি। ট্রাম্প আরও বলেন, “এই হামলার উপযুক্ত জবাব দিতে হবে।”
এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যায় এবং হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ে।
এর আগে একই দিন ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোনের মাধ্যমে উদ্ধার অভিযান চালিয়ে দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী পরে জানায়, হেলিকপ্টারটি ওমান উপকূল ও হরমুজ প্রণালির কাছে টহল দিচ্ছিল এবং মঙ্গলবার ভোরে এটি বিধ্বস্ত হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাটির প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে। নিউইয়র্ক টাইমস প্রথমে অস্পষ্ট পরিস্থিতিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করে।
ঘটনাটি এমন সময় ঘটল যখন কয়েকদিন ধরে ইরান-ইসরায়েল উত্তেজনার পর অঞ্চলটিতে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। এর মধ্যেই নতুন এই ঘটনার ফলে কূটনৈতিক প্রচেষ্টা আরও চাপে পড়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিকে ঘিরে এ ধরনের ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
আরও পড়ুন
- • প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান
- • হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবি ট্রাম্পের
- • বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ট্রাম্পের ইরান চুক্তির ইঙ্গিত, কমল তেলের দাম
- • সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- • সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
