ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২২:৫৭
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বড় কূটনৈতিক সাফল্য হতে পারে। এ ক্ষেত্রে ইসরায়েলের পছন্দ বা অপছন্দকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে না।
মঙ্গলবার (০৯ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। তবে কিছু ক্ষেত্রে দুই দেশের স্বার্থে ভিন্নতা থাকাও অস্বাভাবিক নয়।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েলের নিজস্ব কৌশলগত লক্ষ্য থাকতে পারে। তবে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলো দেশটি যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
ভ্যান্সের দাবি, ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর থেকে হোয়াইট হাউস এমন একটি পারমাণবিক চুক্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে, যা ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত চুক্তির চেয়েও বেশি কার্যকর হবে।
এর আগে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হতে পারে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি আলোচনার শেষ পর্যায়ে রয়েছে, যা থেকে একটি অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ চুক্তি অর্জনের আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- • হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবি ট্রাম্পের
- • বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ট্রাম্পের ইরান চুক্তির ইঙ্গিত, কমল তেলের দাম
- • সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- • সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
