ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২২:১৭
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা এবং বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সমন্বিতভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচসহ চারজন বসতি সংগঠনের নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীকে ফ্রান্সে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।
ব্যারোর মতে, স্মোটরিচ প্রকাশ্যে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি নতুন বসতি স্থাপন, গাজায় পুনরায় বসতি গড়ে তোলা, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং ফিলিস্তিনি জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন নীতিকে সমর্থন করেছেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলো এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সিদ্ধান্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ইউরোপীয় মিত্রদের সমন্বিত কূটনৈতিক চাপ আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
