১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত

ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২১:৫৮

ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

নিহত দুই সেনা হলেন বাহমান হোসেইনি ও আলিরেজা আবিরি।

মঙ্গলবার (৯ জুন) তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনকালে তারা নিহত হন। সোমবার নতুন করে সংঘটিত হামলার পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে রোববার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করলে পাল্টা হামলায় বৈরুতে আঘাত হানে ইসরায়েল। তবে এর আগে লেবাননে হামলা না করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল ইরান।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, বৈরুতে হামলা হলে ইসরায়েলকে জবাব দেওয়া হবে। এর ধারাবাহিকতায় রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে কয়েক ঘণ্টা নীরব থাকার পর সেই আহ্বান উপেক্ষা করে তেহরান, তাবরিজসহ ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এরপর সোমবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলা চলতে থাকে। পরে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয়।

আরও পড়ুন