১০ জুন ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা
শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২১:৩৬

গাজার সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আল-বাকরি অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনীর হেফাজতে থাকাকালে তিনি ও অন্যান্য বন্দি শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, নির্যাতনের সময় প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হয়েছিল।

আল-বাকরির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১০ এপ্রিল, ঈদুল ফিতরের ছুটির সময় নির্যাতনের একটি ঘটনা ঘটে। এর প্রায় এক মাস আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর থেকেই তাকে মারধর, বেঁধে রাখা এবং অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয়।

তিনি জানান, ওই দিন তাকে ঘিরে প্রশিক্ষিত কুকুর ও সশস্ত্র সেনারা অবস্থান নেয়। জিজ্ঞাসাবাদের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং অপমানজনক মন্তব্য করতে বাধ্য করার চেষ্টা করা হয়।

আল-বাকরি বলেন, কারাগারে তাকে আরও সাতজন বন্দির সঙ্গে রাখা হয়েছিল। তাদের বিবস্ত্র করে, চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে রাখা হতো। তার অভিযোগ, এ অবস্থায় বন্দিদের যৌন নির্যাতন করা হয় এবং নির্যাতনের সময় নিরাপত্তাকর্মীরা ভিডিও ধারণ করতো। তিনি আরও দাবি করেন, যৌন নির্যাতনের ঘটনায় কুকুর ব্যবহার করা হয়েছিল এবং প্রাণীগুলো সেনাদের নির্দেশ মেনে বন্দিদের ওপর আক্রমণ চালাতো।

আলজাজিরা ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনি বন্দির সাক্ষাৎকারের ভিত্তিতে ‘Bodies of Evidence: Israel’s Darkest Weapon’ শীর্ষক একটি অনুসন্ধানী তথ্যচিত্র তৈরি করেছে। আল-বাকরি ওই তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের একজন।

ফিলিস্তিন সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার সাক্ষাৎকার ও নথিতেও অনুরূপ অভিযোগ উঠে এসেছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের সময় কুকুর ব্যবহৃত হয়েছে।

এ বিষয়ে আইনজীবী ও ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে সংগঠিতভাবে যৌন সহিংসতা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

আলজাজিরার অনুসন্ধান, জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর বন্দিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে এসব কর্মকাণ্ডকে নির্যাতনের কৌশল এবং যুদ্ধকালীন দমন-পীড়নের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের অভিযোগে এখন পর্যন্ত কোনো ইসরায়েলি সেনা বা কারারক্ষী দোষী সাব্যস্ত হয়নি। তবে ২০২৪ সালের জুলাইয়ে সেদে তেইমান আটককেন্দ্রে এক বন্দিকে নির্যাতনের ভিডিও প্রকাশের পর ১০ জন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়।

ফ্রান্সেসকা আলবানিজের মতে, এ ধরনের যৌন নির্যাতনের উদ্দেশ্য শুধু শারীরিক কষ্ট দেওয়া নয়; বরং ভুক্তভোগীদের মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাদের আত্মমর্যাদাবোধ ক্ষতিগ্রস্ত করা।

উল্লেখ্য, ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে মঙ্গলবার আলজাজিরা একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনটি সেই অনুসন্ধানের তথ্যের সংক্ষিপ্ত অনুবাদ ও উপস্থাপনা।

আরও পড়ুন