৩২ তলার ভবনে বিক্রি ৩৪ তলার ফ্ল্যাট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২১:৩১
কম দামে ফ্ল্যাট কেনার আশায় চীনের শানসি প্রদেশের শেন নামের এক ব্যক্তি এমন প্রতারণার শিকার হয়েছেন, যার প্রভাব তাকে এক দশকেরও বেশি সময় ধরে ভোগ করতে হচ্ছে। ২০১৩ সালে তিনি একটি বহুতল ভবনের ৩৪তম তলায় ফ্ল্যাট কেনেন। তবে কয়েক বছর পর তিনি জানতে পারেন, যে ভবনে ফ্ল্যাট কিনেছেন সেখানে মোট তলাসংখ্যাই ৩২টি। ফলে তার কেনা ফ্ল্যাটটির বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না।
ঘটনাটি ঘটেছে চীনের শি’আনের কাছাকাছি একটি গ্রামে। স্থানীয় বাজারদরের প্রায় এক-তৃতীয়াংশ মূল্যে ৯০ বর্গমিটারের ফ্ল্যাটটি কিনেছিলেন শেন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ছিল প্রায় ৪৮ লাখ টাকা। কম দামের কারণ ছিল প্রকল্পটির ‘লিমিটেড প্রোপার্টি রাইটস’ মর্যাদা। এ ধরনের প্রকল্প সাধারণত গ্রামীণ সমষ্টিগত মালিকানাধীন জমিতে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয় এবং চীনের সম্পত্তি আইনে স্বীকৃতি বা আইনি সুরক্ষা পায় না।
চুক্তি অনুযায়ী ২০১৫ সালের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও নির্মাণকাজে বারবার বিলম্ব ঘটে। পরে ২০১৭ সালে শেন জানতে পারেন যে ভবনটিতে মাত্র ৩২টি তলা রয়েছে। ফলে তিনি যে ৩৪তম তলার ফ্ল্যাট কিনেছিলেন, সেটি কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল।
পরিস্থিতি সামাল দিতে নির্মাতা প্রতিষ্ঠান প্রথমে তাকে ৩২তম তলায় অন্য একটি ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব দেয়। তবে অর্থনৈতিক সমস্যার কারণে তিনি সেটি গ্রহণ করতে পারেননি। পরে ওই ফ্ল্যাটও অন্য একজন ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়।
এরপর নিজের অর্থ ফেরত পেতে দীর্ঘ আইনি লড়াই শুরু করেন শেন। নির্মাতা প্রতিষ্ঠান আর্থিক সংকটের অজুহাতে অর্থ ফেরত দিতে গড়িমসি করলে বিষয়টি সালিসি প্রক্রিয়ায় যায়। সালিসি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে ডাউন পেমেন্টের বাকি অর্থ ও সুদসহ প্রায় ৭৪ হাজার ৭০০ ইউয়ান ফেরত দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত ৪৭ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তবে এক দশকের বেশি সময় পার হলেও চলতি বছরের মে মাস পর্যন্ত শেন তার পাওনা অর্থের বড় অংশ ফেরত পাননি। ফ্ল্যাট না পাওয়ার পাশাপাশি দীর্ঘ আইনি জটিলতায় পড়ে তিনি হারিয়েছেন সময় ও অর্থ। ঘটনাটি আবাসন খাতে কম দামের কিন্তু আইনি সুরক্ষাবিহীন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাব্য পরিণতির বিষয়টি আবারও সামনে এসেছে।
আরও পড়ুন
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
