এনবিএ ফাইনালে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১২:৫২
নিউইয়র্কে এনবিএ ফাইনাল দেখতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট এনবিএ ফাইনালের ম্যাচে উপস্থিত হলেও তার উপস্থিতি ঘিরে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।
সোমবার (৮ জুন) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালের তৃতীয় ম্যাচ দেখতে যান ট্রাম্প। ম্যাচে মুখোমুখি হয় নিউ ইয়র্ক নিক্স ও সান আন্তোনিও স্পার্স।
জাতীয় সংগীত পরিবেশনের সময় স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হলে গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।
ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ম্যাচ শুরুর আগেই ভোগান্তিতে পড়েন দর্শকরা। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে দুই ব্লকেরও বেশি এলাকা জুড়ে দীর্ঘ লাইন তৈরি হয়। নিরাপত্তা তল্লাশির কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
ম্যাচ দেখতে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার নাতনি কাই ট্রাম্প, নিক্সের মালিক জেমস ডোলান এবং প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। এছাড়া হলিউড ও ক্রীড়াজগতের অনেক তারকাও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
ট্রাম্পের সফরকে ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় হাজারো পুলিশ ও শত শত সিক্রেট সার্ভিস সদস্য। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক ও স্থানীয় বাসিন্দা।
তাদের অভিযোগ, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এনবিএ ফাইনালের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করেছে। তবে কিছু দর্শক ট্রাম্পের উপস্থিতিকে ইতিবাচকভাবেও দেখেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপস্থিতি আয়োজনটির গুরুত্ব আরও বাড়িয়েছে।
এদিকে বহু বছর পর এনবিএ ফাইনালে ওঠায় নিউইয়র্ক নিক্সকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ দেখা যায়। দলের রঙে আলোকসজ্জা করা হয় বিভিন্ন ভবনে। স্টেডিয়ামের বাইরে ও শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজনেও ভিড় করেন হাজারো সমর্থক।
তবে ট্রাম্পের সফরের কারণে কিছু আয়োজন বাতিল বা সীমিত করতে হয়।
ম্যাচে শেষ পর্যন্ত সান আন্তোনিও স্পার্স ১১৫-১১১ পয়েন্টে হারিয়েছে নিউ ইয়র্ক নিক্সকে।
আরও পড়ুন
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
