২৮ জুন ২০২৬, রবিবার, ২৩:১৯

শিরোনাম
নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত শিশু

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৭:১৬

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। 

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল তিনমাথায় মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রবিবার সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর ইউপির আড়াইল তিনমাথা এলাকায় সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এরপর জনতা ট্রাক এবং চালক জুয়েলকে আটক করে পুলিশ সোপর্দ করে।

আদমদীঘি থানার এসআই ফেরদৌস আলী জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কেউ বাদী হয়ে কোনো মামলা বা অভিযোগ করেনি। বরং শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। ফলে আটক ট্রাক ও চালককে ছাড়া পায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন