১০ জুন ২০২৬, বুধবার, ০১:৩৪

শিরোনাম
সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন

চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া

চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০০:০৪

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধবিমান কর্তৃক আকাশে গোলাবর্ষণ মহড়া পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (৯ জুন) তিনি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মহড়ার মাধ্যমে আকাশপথে শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো অপতৎপরতা প্রতিরোধে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা যাচাই করা হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিরক্ষা প্রস্তুতি ও সক্ষমতা মূল্যায়ন করা হয় বলে জানানো হয়েছে।

এ সময় বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বৈমানিক, কর্মকর্তা, গ্রাউন্ড ক্রু ও টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন এবং মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য তাদের উৎসাহ দেন। তিনি ঘাঁটিতে নবনির্মিত হ্যাঙ্গার পরিদর্শন করেন এবং অ্যান্টি-ড্রোন সিস্টেমের কার্যকারিতাও পর্যবেক্ষণ করেন।

ঘাঁটির এয়ার অধিনায়ক (ভারপ্রাপ্ত)সহ বিমান সদর ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ জুন থেকে চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান দিয়ে তাজা গোলাবর্ষণ মহড়া পরিচালিত হচ্ছে। এটি আগামী ১১ জুন পর্যন্ত চলমান থাকবে।

আরও পড়ুন