১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

সাজা শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

সাজা শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৮:৫৯

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ৭ বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বিজিবির উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফিরে আসা ব্যক্তিরা সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তারা কারাগারে যান। পরে ভারতের মেঘালয়ের শিলং জেলা কারাগারে সাজা ভোগ শেষ হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো. বজলুর রশিদ জানান, সব আনুষ্ঠানিকতা শেষে ৭ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন