১০ জুন ২০২৬, বুধবার, ০০:১১

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

কক্সবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কক্সবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৪:৩৯

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

একপর্যায়ে বাড়িতে থাকা প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ জানান, তার বোন ও ভাগ্নির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার ভাগ্নিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি ও ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন— রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তারা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলে থেকে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুন