১০ জুন ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করলেন চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করলেন চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১০:৫৬

ছয় দফা দাবিতে টানা দুই দিন কর্মবিরতি পালনের পর কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (৮ জুন) রাত ৯টা ৪০ মিনিটে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে।

সংগঠনটির দপ্তর সম্পাদক ইরফানুর রহমান জানান, দেশের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবারও তাদের কর্মসূচি অব্যাহত ছিল।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নতুন সিদ্ধান্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবা এবং সীমিত ভাতার বিধান রাখা হয়েছিল।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে— গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু করা।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

চিকিৎসকদের আন্দোলনের পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেওয়া বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতার আওতায় আনার সিদ্ধান্ত জানায়।

তবে সব দাবি পূরণ না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছিলেন। আলোচনার মাধ্যমে সমাধানের আশায় আপাতত এক সপ্তাহের জন্য সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন