১০ জুন ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

কচুয়ায় হত্যার অভিযোগে আড়াই মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

কচুয়ায় হত্যার অভিযোগে আড়াই মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৯:৩১

চাঁদপুরের কচুয়ায় আড়াই বছরের এক শিশুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দুই মাস ১৪ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে কচুয়া পৌরসভার করইশ গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, মৃধা বাড়ির বাসিন্দা আমিন প্রথম স্ত্রী চলে যাওয়ার পর ২০২২ সালের ২ এপ্রিল দ্বিতীয় স্ত্রী হিসেবে শারমিনকে বিয়ে করেন। সংসার চলাকালে শারমিন শেফায়েত উল্ল্যাহ ওরফে তানভীর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, পরকীয়া প্রেমিকের যোগসাজশে গত ২৪ মার্চ রাত ২টার দিকে মুখে কম্বল চেপে ধরে শ্বাসরোধ করে শিশু ফাহমিদা আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত শিশুর বাবা আমিন দীর্ঘদিন স্থানীয়ভাবে বিচার চেয়ে বিভিন্ন মহলের দ্বারস্থ হন। প্রায় এক মাসেও ঘটনার কোনো সুরাহা না হওয়ায় তিনি চাঁদপুরের বিজ্ঞ আমলী আদালতে (কচুয়া) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

মামলার তদন্তের অংশ হিসেবে শিশু ফাহমিদার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুর চাচা শফিকুল ইসলাম বলেন, ‘ফাহমিদা রাত সাড়ে ১২টা পর্যন্ত আমাদের সঙ্গে খেলাধুলা করেছে। পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘুমিয়ে পড়ে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক এমারত হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন